দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রায় শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী ৭ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি জানান, এ ঘটনায় শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরকে কেন্দ্র করে ঢাকার বাইরে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর তথ্যও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে তদন্তের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ ছয়জন গ্রেপ্তার রয়েছেন। সেই সময়ের নির্দেশদাতা রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অর্থের যোগানদাতাসহ ২৫ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হতে পারে।
চিফ প্রসিকিউটর বলেন, সে সময় সরকারের পক্ষ থেকে কোনো নিহতের ঘটনা অস্বীকার করা হয়েছিল। তবে সাম্প্রতিক তদন্তে ওই রাতের সহিংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। পরিকল্পিত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ঢাকাতেই অন্তত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে। তবে চূড়ান্ত সংখ্যা এখনই নিশ্চিত করা সম্ভব নয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির অভিযানে এলাকা খালি করা হয়।
এমএস/